রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমছে ভারতে করোনা সংক্রমণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ধীরে ধীরে কমছে করোনাভাইরাসের সংক্রমণ। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে আরও ৭৩ হাজার ২৭২ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৯২৬ জনের।

কভিড-১৯ পরিস্থিতি নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

লম্বা একটা সময় আক্রান্তের সংখ্যা ৮০ বা ৯০ হাজারের কোটায় থাকার পর গত কিছুদিন ধরে সংখ্যাটি ৭০ হাজারের ঘরে নেমে এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার ১১ লাখ ৬৪ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়।

তাতে সত্তর হাজারের বেশি আক্রান্ত নিয়ে সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লাখ ৭৯ হাজার। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ লাখ ৮৮ হাজার মানুষ। চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ৯ লাখের নিচে, ৮ লাখ ৮৩ হাজার।

আর নতুন করে নয়শো ছাড়ানো মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার।

করোনার বৈশ্বিক তালিকায় আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, আর মৃত্যুতে তৃতীয়। আক্রান্তে তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র; আর মৃত্যুতে ভারতের ওপরে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

রাজ্য হিসেবে মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিল নাডু, অন্ধ্র প্রদেশ, দিল্লি ও গুজরাতে করোনার সংক্রমণ বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে ১২ হাজার ১৩৪ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। এর পরেই রয়েছে কর্ণাটক ও উত্তর প্রদেশ।

এদিকে, বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭১ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৭২ হাজার। আর চিকিৎসাধীন করোনারোগী আছে ৮১ লাখ ৪০ হাজার।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী