বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁত সাদা করতে খাবেন যে সব খাবার

teath--দাঁতকে সাদা করে এমন ১০টি খাবারের কথা জানানো হচ্ছে এটিনিউজের পাঠকদের জন্যে।

কমলালেবু
এই ফলে প্রচুর পরিমাণে অ্যাসিড রয়েছে, যা দাঁতের দাগ পরিষ্কার করে৷ এটি দাঁতকে উজ্জ্বল করে৷ তবে এই অ্যাসিডের পরিমাণ বেশি হলে তা দাঁতের উপরিভাগে ক্ষত সৃষ্টি করতে পারে৷ তাই পরিমাণ মত কমলা খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা৷ এদের প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা দাঁতের জন্য উপকারী৷

স্ট্রবেরি
মনে হতে পারে লাল রঙের ফলটি কি করে দাঁত সাদা করতে পারে! পারে, কারণ স্ট্রবেরির মধ্যে আছে ম্যালিক অ্যাসিড৷ এই অ্যাসিড আপনার দাঁতকে সাদা করে বলে জানিয়েছেন দন্ত চিকিৎসকরা।

পেঁয়াজ
অনেকেই জানেন না পেঁয়াজ দাঁতের জন্য ভীষণ উপকারী৷ এর মধ্যে আছে অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টিসেপটিক৷ আর একটি বিষয় হলো পেঁয়াজ স্বচ্ছ৷ তাই এটি খেলে দাঁতে কোন দাগ হয় না৷ চিকিৎসকরা ঠাট্টা করে বলে থাকেন কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখের গন্ধ দূর করতে বেশিরভাগ মানুষ দাঁত মাজেন৷ ফলে দাঁত ঝকঝকে না হয়ে পারে না৷

গাজর
আপেলের মতই কাঁচা গাজর দাঁতের জন্য ভীষণ উপকারী৷ গাজর খেলে দাঁতের ফাঁকে ঢুকে থাকা খাদ্যকণা বেরিয়ে আসে৷ এছাড়া তা দাঁত ও মাড়ির স্বাস্থ্যের জন্য ভালো৷

বাদাম
শক্ত খাবার চিবিয়ে খেলে আপনার দাঁতের ক্ষয় পূরণ হয় এবং দাঁতকে শক্ত করে৷ বিকেলের নাস্তায় আপনি যদি কয়েকটি বাদাম খান, তবে তা আপনার দাঁতকে ঝকঝকে করতে সাহায্য করে।

আপেল
আপেলে কামড় দেয়ার সাথে সাথে একটা বড় ধরনের আওয়াজ হয়৷ এটা কারো জন্য বিরক্তির কারণ হলেও দাঁতের জন্য কিন্তু দারুণ উপকারী৷ এভাবে কামড়ে যেসব খাবার খাওয়া যায় তা মাড়ির জন্য ভীষণ উপকারী৷ এ ছাড়া আপেল খাওয়ার সময় যে পরিমাণ লালা নিঃসরণ হয় তাতে মুখের মধ্যকার অনেক ব্যাকটিরিয়া ধ্বংস হয়।

ব্রকোলি
কেউ যদি দিনের বেলা ব্রকোলি খায় তাহলে তা দাঁতের গায়ে লেগে থাকে৷ ফলে ব্রাশ করলে খুব ভালোভাবে দাঁত পরিষ্কার হয়।

পনির
শক্ত পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে৷ এটি দাঁত ও মাড়িকে শক্তিশালী করে৷ তবে সাদা পনির খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা৷ ফলে দাঁতে কোন দাগ হবে না।

পানি
বেশি পরিমাণ পানি পান করলে আপনার মুখ পরিষ্কার থাকবে৷ তবে রেড ওয়াইন বা ব্ল্যাক কফি কিন্তু আপনার দাঁতে দাগ তৈরি করবে৷ তাই এগুলো খাবার পর প্রতিবার একবার পানি পান করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা৷ আর সোডা মেশানো পানি খুব বেশি না খাওয়ার পরামর্শ দিয়েছেন, কারণ এতে এনামেল ক্ষতিগ্রস্ত হয়।

দুধ
পুষ্টিকর দুধ দাঁতের স্বাস্থ্যের জন্য খুব উপকারী৷ কারণ এতে থাকা ক্যালসিয়াম দাঁতকে শক্তিশালী করে৷ এনামেলে শক্তি বৃদ্ধি করে দাঁতকে সাদা ও উজ্জ্বল করে।

সূত্র-ডয়েচে ভেলে

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা