,

রংপুরে ৮০ কেজি গাঁজা ও ৬২৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার : ট্রাক-কার জব্দ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলা থেকে ৮০ কেজি গাঁজা ও ৬২৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এসময় একটি ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ। তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের হলিদাবাড়ী রেলক্রসিং সংলগ্ন মেসার্স সুফিয়া ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের ওপর দাড়িয়ে থাকা একটি ট্রাকে অভিযান চালিয়ে ট্রাকের মাথার হুডের ওপর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় সেখান থেকে মাদক ব্যবসায়ী মোঃ হিরু মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়। অন্যদিকে রাতে গঙ্গাচড়ার লক্ষীটারী ইউনিয়নের এসকেএস বাজারের আরিফের মুদি দোকানের সামনে রাস্তার ওপরে থাকা প্রাইভেটকারে ব্যাক ডালায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬২৬ বোতল ফেন্সিডিল ও৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোঃ মেজবাহ উল মোকার রাবীন (রাফী) (২৮) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। দুটো ঘটনায় ব্যবহৃত ট্রাক ও প্রাইভেটকার, ৩টি মোবাইল ফোন, ৪টি সীমকার্ড এবং নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন লালমনিরহাট থেকে বোঝাই হওয়া গাঁজা এবং ফেন্সিডিল সিরাজগঞ্জ ও ঢাকায় সরবরাহ করার কথা ছিল। এছাড়াও তারা ট্রাকে পাথর, বিভিন্ন মালামাল বহন এবং প্রাইভেটকারে যাত্রী বহনের অন্তরালে সকলের অগোচরে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল বহন করে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌছে দিতো। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা