,

যে ১০টি কারণে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলতে পারেন চিরকালের মত

wedding-photographers-goaপৃথিবীতে কে চান নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলতে? প্রেমিক-প্রেমিকা হোক বা স্বামী-স্ত্রী, কেউ-ই চান না যে প্রিয় মানুষটি তাঁর থেকে দূরে চলে যাক। কিন্তু তারপরও সেটা ঘটে, পছন্দের মানুষ হারিয়ে যায় অনেক দূরে আর তখন কিছুই করার থাকে না। নিজের প্রিয় মানুষটিকে চিরকাল ধরে রাখতে চান নিজের কাছেই? তাহলে সম্পর্ক থেকে বাদ দিতে চেষ্টা করুন এই ১০টি ব্যাপার।

১) দুটি মানুষের মাঝে মতের পার্থক্য হতেই পারে। কিন্তু এই মতের পার্থক্য যদি কলহতে রূপ নেয় আর সেই কলহ বাড়তে থাকে দূরত্ব রূপে, তাহলে কিন্তু সম্পর্ক ধরে রাখা খুবই মুশকিল। পরস্পরের মতের শ্রদ্ধা করাটাই এক্ষেত্রে একমাত্র সমাধান।

২) পরস্পরকে কারণে-অকারণে দোষারোপ করা সম্পর্ক নষ্ট হওয়ার একটি বড় কারণ। নিজের দোষ অন্যজনের ওপরে চাপিয়ে দেয়া আরও বড় সর্বনাশ বয়ে নিয়ে আসে সম্পর্কে।

৩) জীবনসঙ্গী কেন বলা হয়? প্রিয় মানুষটির সাথে আমরা জীবনের দুঃখ-সুখ ভাগ করে নিই বলেই তো জীবনসঙ্গী। এই সঙ্গীর সাথেই যদি নিজের মনের কথা বিনিময় না করেন, তাহলে কি সম্পর্ক টিকবে?

৪) সম্পর্কে সাড়া দেয়া, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফিরিয়ে দেয়া খুব জরুরী। এক পক্ষ শীতল হয়ে গেলে অন্য পক্ষও একা একা বেশিদিন টানতে পারেন না সম্পর্ক।

৫) সম্পর্ক মানেই যৌনতা নয়। পরস্পরকে জড়িয়ে ধরা, হাতে হাত রাখ, একটা মিষ্টি চুমু ইত্যাদি সম্পর্ককে যতটা উষ্ণ রাখে, আর কোন কিছুই তা পারে না।

৬) নিজের সঙ্গীকে অবহেলার একটাই পরিণাম- বিচ্ছেদ।

৭) পর্ণগ্রাফি, পরনারী বা পর পুরুষ আসক্তি, পরকীয়া ইত্যাদি নোংরা বিষয় যে কোন মিষ্টি সম্পর্কের সর্বনাশ করার জন্য যথেষ্ট।

৮) যখন দুটি ব্যক্তি পরস্পরের দুঃখ-কষ্ট নিয়ে আর মাথা ঘামান না, পরস্পরের দিকে মনযোগ দেয়া ছেড়ে দেন, পরস্পরের আবেগ আর অনুভব করতে পারেন না কিংবা চান না, সম্পর্ক তখন ভাঙন অনিবার্য।

৯) সব ঝগড়া, সব তর্ক শেষ সর্বদা আপনাকেই জিততে হবে এমন মনোভাব কখপন রাখবেন না। ভালোবাসা কোন প্রতিযোগিতা নয় যে আপনাকেই জিততে হবে। এই প্রতিযোগিতার মনোভাব প্রিয় মানুষটিকেও শত্রু বানিয়ে ফেলতে সময় নেয় না।

১০) অতিরিক্ত রক্ষনশীলতা, পরস্পরকে সময় না দেয়া, অকারণ ঈর্ষা ও সন্দেহ সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম মূল কারণ।

সূত্র-
10 Issues That Can Drive You Apart
.psychologytoday

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ