অন্তরঙ্গ ভালোবাসা পুরুষের ওজন কমায়!

for loveমানবদেহের ‘অক্সিটোসিন’ হরমোনটিকে বলা হয় ‘ভালোবাসার হরমোন’। নারী-পুরুষের অন্তরঙ্গ মুহূর্তে এ হরমোন নিঃসৃত হয় দেহে। নতুন এক গবেষণায় বলা হয়, এই হরমোন পুরুষের ওজন কমাতে পারে।

এমনকি খাবার থেকে যে ক্যালরি জমে দেহে, তার মাত্রাও কমিয়ে দিতে পারে এই হরমোন। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এক দল গবেষক এ গবেষণা চালান।

ছোট পরিসরে এক পরীক্ষায় ২৫ জন স্বাস্থ্যবান পুরুষকে বেছে নেওয়া হয়। এদের প্রত্যেকে নাকে স্প্রে করার মাধ্যমে হয় অক্সিটোসিন হরমোন নিয়েছেন। অথবা খালি পেটে মন ভালো করা ওষুধ খেয়েছেন।

এর এক ঘণ্টা পর তাদের স্বাস্থ্যকর খাবার খেতে দেওয়া হয়। পরে পরীক্ষায় দেখা গেছে, যারা অক্সিটোসিন হরমোন নিয়েছিলেন, তাদের দেহ কম ক্যালরি গ্রহণ করেছে। এই হরমোন গ্রহণকারীদের দেহে গড়ে ১২২ ক্যালরি কম পাওয়া গেছে এবং ফ্যাটও ৯ গ্রাম করে কম ছিল। পাশাপাশি তাদের দেহের বিপাক ক্রিয়াও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অক্সিটোসিন গ্রহণকারীদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।

প্রধান গবেষক এলিজাবেথ লসন বলেন, আমাদের পরীক্ষার ফলাফল সত্যিই অবাক করেছে। ওজন কমাকে অক্সিটোসিনকে কার্যকর করা যায় কিনা তা নিয়ে আরো গবেষণার প্রয়োজন। তবে নারী দেহেও একইরকম ফলাফল আসে কিনা তা দেখা দরকার।

‘দ্য অ্যান্ডোক্রাইনলজি সোসাইটি’ এর বার্ষিক সভার এ গবেষণার ফলাফলি উপস্থাপন করা হয়।

এ জাতীয় আরও খবর

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান

চুক্তি ছাড়াই শেষ কপ-৩১, প্রস্তাব প্রত্যাখ্যান ইইউর

ঢাকা রেঞ্জে দুই মাসের জন্য ১২ পুলিশ কর্মকর্তা

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, প্রাণ গেল ২৪ জনের

আমুসহ ৬ আসামি কারাগারে, মির্জা আজমকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি

সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ করল হাইকোর্ট

মাথায় আঘাত পেলে দ্রুত যা করবেন

এবার নান্দাইল দিঘিতে ধারণ হলো ‘ইত্যাদি’