,

দুদকের মামলায় বদির বিচার শুরু

news-image

চট্টগ্রাম ব্যুরো : কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছে চট্টগ্রামের একটি আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এই অভিযোগ গঠন করা হয়েছে।

রবিবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল শুনানি শেষে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।

বদির আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘চার্জ গঠন হওয়ায় আগামী ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।’

উল্লেখ্য, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। দুদকের তৎকালীন উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ নগরীর ডবলমুরিং থানায় এ মামলা করেন।

মামলায় বদির বিরুদ্ধে ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা