,

প্রতারণার সময় যে ধরণের কথা বলেন প্রতারক পুরুষেরা

cupleলাইফস্টাইল ডেস্ক : যদিও পুরুষেরা একমত হবেন না, কিন্তু জরীপে দেখা গিয়েছে প্রতারণা করার দিক দিয়ে পুরুষেরা নারীদের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন। সম্পর্কে প্রতারণা করার হারও ইদানীং আগের তুলনায় অনেক বেশিই বেড়ে গিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে নারীদের। যদিও নারীরা কেউই প্রতারক না বললে ভুল হবে তারপরও সমস্যা কিন্তু নারীদেরই বেশি হয়। সত্যিকার অর্থেই যিনি ভালোবাসেন প্রতারণার পর তার ভালোবাসা থেকে বিশ্বাস উঠে যায়, অনেক সময় তো অনেকে ভুল পথেও পা বাড়ান। তাই প্রতারক পুরুষকে চিনতে চেষ্টা করা উচিত প্রতিটি নারীর। সবচাইতে মজার বিষয় হচ্ছে প্রতারক পুরুষেরা কিন্তু একই ধরনের বুলি আউরে থাকেন। অর্থাৎ তারা প্রায় একই ধরণের মেয়ে পটানো, নারী ভোলানো এবং নিজের প্রতারণা ঢাকার জন্য একই ধরণের মিষ্টি কথার আশ্রয় নিয়ে থাকেন। জানতে চান কি ধরণের কথা বলেন প্রতারক পুরুষেরা?

১) ‘সে শুধুই আমার বান্ধবী’
ফোনে প্রায়ই কারো সাথে কথা বলতে দেখে যদি তিনি বলেন, ‘সে শুধুই আমার বান্ধবী’, তাহলে সাবধান হয়ে যান। কারণ তিনি শুধুই তার বান্ধবী নন, কারণ শুধুই তার বান্ধবী হলে আপনার সাথে পরিচয় করিয়ে দিতেন।

২) ‘আমাকে সম্মান করতে শেখো, আমার ফোন, ফেসবুক ইত্যাদিতে নজর দিও না’
যিনি অনেক বেশি খোলা মনের এবং মনের ভেতরটা পরিষ্কার তিনি কখনোই আপনাকে তার ফোন ধরা থেকে বিরত রাখবেন না। কারণ তার কাছে তো লুকোনোর কিছুই নেই।

৩) ‘তুমি আমার সাথে প্রতারণা করছ
যে পুরুষটি সবসময় ঝগড়া শুরু হলেই আপনাকে দোষ দেয়া শুরু করে আপনি প্রতারণা করছেন, তিনি আসলে নিজের সত্যটা প্রকাশ করে দেন সেখানেই। কারণ কি জানেন? যিনি নিজে প্রতারক তিনি অন্যকে প্রতারক ভাববেনই।

৪) ‘তুমি আগে তো এমন ছিলে না, আগের মতো থাকো
খুব হুট করেই আপনার প্রতি কাজে ভুল ধরতে থাকার সমস্যা শুরু হয়ে যাচ্ছে এবং তিনি আপনাকে মুখে বলে ও কাজে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি তার যোগ্য নন, আপনাকে পেয়ে সে সুখী নন এই ধরণের কথা প্রতারক পুরুষেরা বলেন। কারণ তিনি আপনার সাথে প্রতারণা করার দোষটি মূলত আপনার ঘাড়েই চাপাতে চাচ্ছেন।

৫) ‘আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার সাথেই চিরজীবন থাকতে চাই’
কয়েকটি খোঁজ খবর নেই, হুট করেই এইধরনের কথা বলে ইমোশনাললি আপনাকে ধরে রাখার জন্য এই কথাই বলেন প্রতারক পুরুষেরা। এই কথাগুলো আপনাকে ভালোবাসেন সে কারণে বলেন না, আপনি যাতে চলে না যান সে কারণে বলে থাকেন।

৬) ‘আমি খুব কষ্ট পাচ্ছি, তুমি আমাকে বিশ্বাস করো না?’
প্রত্যেক প্রতারক পুরুষের মুখে এই ধরণের কথা শুনতে পারবেন যখন আপনি তার কাছে কোনো ধরণের সন্দেহ প্রকাশ করতে যাবেন। এটি শুধুই আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন।

৭) ‘এগুলো সব তোমার কল্পনা’
আপনার সন্দেহের কোনো একটি ব্যাপার তার সামনে প্রকাশ করেছেন তো তিনি আপনার উপরেই সব দোষ চাপিয়ে দেবেন নিমেষেই, ‘সব তোমার কল্পনা’।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ