,

মাত্র ১০ মিনিটেই তৈরি করুন সুস্বাদু চকলেট কেক!

nwndeCb

লাইফস্টাইল ডেস্ক : বাসায় মেহমান আসবে, এদিকে খাওয়ানোর কিছু নেই। না, দৌড়ে দোকানে যেতে হবে না। হাতের কাছে মজুদ কয়েকটি জিনিস দিয়ে মাত্র ১০ মিনিটেই আপনি তৈরি করে ফেলতে পারবেন দারুণ সুস্বাদু চকলেট কেক, তাও চকলেট টপিং সহ! হ্যাঁ, শুনতে ম্যাজিকের মত শোনালেও এটা আসলে সম্ভব বিনা কষ্টেই। একদম নরম, মোলায়েম আর চকলেটি হবে আপনার এই ১০ মিনিট চকলেট কেক!

উপকরণ
১ কাপ চিনি
২ কাপ ময়দা
২ চা চামচ বেকিং পাউডার
১/৪ কাপ কোকো পাউডার
২ টা ডিম
৩/৪ কাপ দুধ
১২৫ গ্রাম মাখন

ওপরে টপিং এর জন্য লাগবে-
ভালো কোন ব্র্যান্ডের চকলেট সস

প্রণালি
-একটি ব্লেন্ডার নিন। তারপর এতে মাখন ও ডিম দিয়ে খুব ভালো করে বিট করুন এক মিনিট।
-চিনি যোগ করুন এবং আরও ১ মিনিট বিট করুন।
-এই ফাঁকে সমস্ত শুকনো উপাদান মিশিয়ে নিন। চালনি দিয়ে চেলে নিন।
-এবার বিট করা ডিমের মিশ্রণ শুকনো উপাদানের সাথে মিশিয়ে দিন।
-মাইক্রোওয়েভ ওভেনে দিতে পারবেন এমন কোন ছড়ানো ডিশে মাখন মাখিয়ে মিশ্রণটি ঢেলে নিন। কেকটা খুব বেশী পাতলা হবে না, একটু পুরু রাখবেন।
-এবার হাই হিটে ৭ থেকে ৮ মিনিট বেক করুন। বের করে টুথপিক দিয়ে চেক করে দেখুন হয়েছে কিনা। নাহলে আরও ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট দিন। অবশ্য এই কেক ভেতরে একটু নরম থাকলেই খেতে ভালো লাগে বেশী।
-কেক বের করে ঠাণ্ডা হতে দিন কিছুক্ষণ। তারপর হালকা গরম থাকতেই ফ্রিজে রাখা ঠাণ্ডা চকলেট সিরাপ ছড়িয়ে দিন। এতে কিছু সিরাপ কেকের ভেতরে ঢুকে যাবে আর আপনার কেক্কে করে তুলবে অসাধারণ মজার।
-আপনি চাইলে কেকের ওপরে ব্যবহার করতে পারেন গলিত চকলেট বা চকলেট ক্রিম। কেক সাজানোর জন্য ব্যবহার করুন কলা, চেরি বা আপনার পছন্দের যে কোন ফল ও বাদাম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ