রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীকেই লাখ টাকা জরিমানা!

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের শিকার এক প্রবাসীর স্ত্রীকে এক লাখ টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে নাটোর সদর উপজেলার ৭ নম্বর তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর আলী প্রধান ও গ্রামের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাতে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সালিসে আসতে দেরি করায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর বাবাকেও এক হাজার টাকা জরিমানা করা হয়।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।

ওসি জানান, গত ২৯ মে বালিয়াডাঙ্গা গ্রামের এক গৃহবধূ ধর্ষণের শিকার হন। এ সময় তার চিৎকারে ঘটনায় জড়িতকে হাতে-নাতে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গত ৩০ মে নাটোর সদর থানায় তাকে আসামি করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী। পুলিশ আসামিকে জেলহাজতে পাঠায়।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে গ্রামে সালিস ডেকে ভুক্তভোগীকে অপবাদ দিয়ে এক লাখ টাকা জরিমানা করেন চেয়ারম্যান ওমর আলী প্রধান এবং অন্য গ্রাম প্রধানরা। এ ছাড়া ভুক্তভোগীর বাবাকেও দেরিতে আসার অজুহাত দেখিয়ে এক হাজার টাকা জরিমানা করা হয়।’

জাহাঙ্গীর আলম জানান, সালিসের সংবাদ পেয়ে রাত ১১টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় রুহুল আমিন ও সোবহান আলী নামে দুই গ্রাম প্রধানকে আটক করে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘ধর্ষণ মামলার সালিস করার এখতিয়ার কারও নেই। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে জারিমানার দায়ভার ভুক্তভোগী নারীর ওপরই চাপাতে চাইছেন নাটোর সদর উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী প্রধান। তিনি বলেন, ‘সেই নারীর অপরাধে তার দুবাইপ্রবাসী স্বামী এক লাখ টাকা জরিমানা দিতে চান। সেই টাকার কথাই সালিসে বলা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু