,

আরও ২ রোহিঙ্গার করোনায় মৃত্যু

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে করোনাভাইরাসে তিন রোহিঙ্গা মৃত্যুবরণ করলেন। মঙ্গলবার মৃত্যুবরণকারীদের একজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -১০ এর বাসিন্দা (৫৮)। অপরজন সাত নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা (৭০)। তাদের বিস্তারিত জানা যায়নি।

মঙ্গলবার এ সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা.আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।

তিনি জানান, করোনায় দুজনের মৃত্যূ ছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ রোহিঙ্গার করোনা পজিটিভ ধরা পড়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার পিসিআর ল্যাবে আরো ৫ রোহিঙ্গার করোনা পজিটিভ আসে। তারা হলেন, ক্যাম্প-৮ই ব্লক ৩৭ এর ছকিনা খাতুন(৩৭), ক্যাম্প-১০ ব্লক-এফ ২০ এর সৈয়দ আলম (৭০), ক্যাম্প-১২ ব্লক-জি ৬০ এর আবুল ফয়েজ (৫৩), ক্যাম্প-৬ ব্লক-ই ৩ এর এস এ হামিদুর রহমান(২৮) এবং ক্যাম্প-৭ ব্লক-এ ১ এর ইসমত আরা(১৮)।

এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত ৩৫ রোহিঙ্গা করোনা পজিটিভ হয়েছেন এবং ২ জন সুস্থ রয়েছে। মারা গেছেন ৩ জন। আর রোহিঙ্গা আইসোলেশন ইউনিটে ৩০ জনের অধিক ভর্তি রয়েছেন।

মিয়ানমারের সেনাদের অভিযান থেকে প্রাণে বাঁচতে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় শরণার্থী শিবিরে বসবাস করছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা