বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় এমপি হাসানাত আব্দুল্লাহর স্ত্রীকে দাফন

news-image

বরিশাল প্রতিনিধি : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (০৮ জুন) সকাল ৮টার দিকে বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এ সময় মরহুমার স্বামী আবুল হাসানাত আবদুল্লাহ, ছেলে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মেজ ছেলে মঈন আব্দুল্লাহ, ছোট ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুক মো. ইউনুসসহ বিশিষ্ট ব্যক্তি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল পৌনে ৮টার দিকে মুসলিম গোরস্থানে পৌঁছে জানাজার আগে পুলিশের একটি চৌকস দল তার প্রতি গার্ড অব অনার প্রদান করে। জানাজা শেষে সাহান আরা বেগমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

jagonews24

রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) সাহান আরা বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সাহান আরা বেগমের রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। প্রথম জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যোগ দেন। ১৯৬৯ সালে তিনি বরিশাল মহিলা কলেজের ভিপি নির্বাচিত হন। আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে বিয়ের পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন।

বর্তমানে তিনি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। পাশাপাশি তিনি বরিশাল জেলা আওয়ামী লীগেরও সহসভাপতি ছিলেন। সাহান আরা বেগম মুক্তিযোদ্ধা ও একজন সাংস্কৃতিক সংগঠক ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় চক্রান্তকারী সেনা সদস্যদের হাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে খুন হন। ওই রাতে মিন্টো রোডের বাসায় ঘাতকদের গুলিতে শহীদ হয়েছিলেন আবুল হাসানাত আবদুল্লাহ ও সাহান আরা বেগমের চার বছরের ছেলে সুকান্ত আবদুল্লাহ। গুলিবিদ্ধ হয়েও সেই রাতে অলৌকিকভাবে বেঁচে যান সাহান আরা বেগম।

আবুল হাসানাত আবদুল্লাহর চাচাত ভাই আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত জানান, সাহান আরা বেগম বেশ কিছুদিন ধরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে অবস্থান করছিলেন। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

বরিশাল জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সম্পাদক কাইয়ুম খান কায়সার জানান, দলের নেতাকর্মীদের কাছে প্রিয় মানুষ ছিলেন সাহান আরা বেগম। যখনই শুনেছেন দলের নেতাকর্মী বিপদে পড়েছেন, তিনি ছুটে গিয়ে পাশে দাঁড়িয়েছেন।

কাইয়ুম খান কায়সার জানান, সাহান আরা বেগমের মৃত্যুতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ৪ দিনের শোক পালন করা হবে। বরিশাল দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক