,

রোহিঙ্গা অধ্যুষিত এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার ও চকরিয়া পৌরসভার পর এবার রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার তিনটি ইউনিয়ন ও টেকনাফ পৌরসভাকেও ‘রেড জোন’ এলাকা ঘোষণা করা হয়েছে।

এই এলাকা রবিবার ১২টা থেকে ২১ জুন রাত ১২টা পর্যন্ত সম্পূর্ণভাবে অবরুদ্ধ থাকবে বলে এক গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড, পালংখালী ইউনিয়নের ১, ৪, ও ৫ নম্বর ওয়ার্ড এবং রত্নাপালং ইউনিয়নের কোর্টবাজার এলাকাকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হলো।

রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এবং পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী জানান, তাদের ইউনিয়নের যে সব ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে সে সব এলাকায় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের অবস্থান। সব ওয়ার্ডেই রয়েছে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় শিবির।

টেকনাফ পৌরসভা এলাকাকে ও রেড জোন ঘোষণা করে গণ বিজ্ঞপ্তি জারি করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, রবিবার রাত ১২টা থেকে ২১ জুন রাত ১২টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকা সম্পূর্ণভাবে অবরুদ্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা