,

পুলিশে করোনায় আক্রান্ত ৪ হাজার ছাড়াল

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত পুলিশের ৪ হাজার ৫৩ জন সদস্যের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) ১ হাজার ৩৯৪ জন। কোয়ারেন্টাইনে রয়েছেন ৩ হাজার ৭৪৫ জন। আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৯২৭। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, চলমান করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত পুলিশের করোনায় আক্রান্ত হওয়া ১ হাজার ১১৯ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।

তিনি জানান, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রুষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত উন্নত চিকিৎসা সরঞ্জামাদ সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।

সোহেল রানা বলেন, চলমান করোনাযুদ্ধে মাঠ পর্যায়ের অগ্রভাগে আছে বাংলাদেশ পুলিশ। এ কারণে অনেক ঘাত-প্রতিঘাত সবার আগে পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে। তবুও শক্ত মনোবল আর পূর্ণ উদ্যমে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু