,

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ রোববার

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আবরে শুক্রবার ঈদের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার দেশটিতে ঈদ উদযাপন হচ্ছে না। এর আগের বাংলাদেশ জার্নালে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের বরাতে ‘সৌদিতে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ’ সংবাদ প্রকাশ করে। যা সৌদির আরব নিউজ সংবাদের ভিত্তিতে ভুল প্রমাণিত হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় আদালতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশটিতে রোববার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে। শুক্রবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত রোববার ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে। সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা