,

মুরগি ডিম পাড়ছে ‘আম’ আকৃতির!

news-image

লামা প্রতিনিধি : হুবহু আম আকৃতির ডিম পাড়ছে একটি মুরগি। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে বান্দরবানের লামা পৌরসভা এলাকার চাম্পাতলী পাড়ার বাসিন্দা ও উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মহসিন রেজার বাড়িতে।

উৎসুক জনতা ওই ডিম দেখতে গত দুদিন ধরে ভিড় জমাচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তার বাড়িতে। প্রাণী বিশেষজ্ঞদের মতে, ইতিপূর্বে এরকম আকৃতির ডিম তারা দেখেননি।

মুরগির মালিক মহসিন রেজা জানান, ডিম পাড়া কালো রংয়ের ওই মুরগির বয়স এক বছর। প্রথমদিকে মুরগিটি স্বাভাবিক আকৃতির ডিম পারত। কিন্তু গত তিনদিন ধরে মুরগিটি ঠিক আমের আকৃতির ডিম পাড়ছে। তবে ডিমের ভেতর কুসুম অন্য ডিমের মতো স্বাভাবিক।’

তিনি বলেন, ‘মুরগিটি এ পর্যন্ত তিনটি ডিম পেরেছে, যা আম আকৃতির। এমন ডিম পাড়ার খবর ছড়িয়ে পড়লে তা এক নজর দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।’

‘আম আকৃতির ডিম পাড়ার বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অদ্ভুত আকৃতির ডিমগুলো গবেষণার জন্য ঢাকায় প্রাণী সম্পদ কার্যালয়ে পাঠানো হবে’, যোগ করেন প্রাণীসম্পদ কর্মকর্তা।

এ বিষয়ে লামা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী বলেন, ‘এ রকম ঘটনা খুবই কম। তবে মুরগির খাবারে ক্যালসিয়ামের পরিমাণ কম হলে বা ডিম পাড়ার আগ মুহূর্তে কোনো সমস্যা হলে এমন ডিম পাড়ার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া অন্য সমস্যার কারণেও এ রকম হতে পারে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা