,

করোনায় উপাচার্যের মৃত্যু

news-image

ঢামেক প্রতিনিধি : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী।

বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন আল আজাদ জানান, অধ্যাপক নাজমুল গতরাত সাড়ে ১২টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৫ মে তিনি হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতাল মর্গ কর্তৃপক্ষ জানায়, সকালে আইইডিসিআরের দেওয়া প্রতিবেদনে অধ্যাপক নাজমুলের করোনা পজিটিভ এসেছে।

অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।এরপর ১৮ মার্চ করোনায় প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ১১ হাজার ৭১৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু