,

নির্বাহী ম্যাজিস্ট্রেট ছদ্মবেশে আসামি ধরলেন

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি নির্দেশ অমান্য করে জেলে নৌকায় যাত্রী পারাপারের সাথে জড়িত থাকার অপরাধে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনার কারণে সরকারি নির্দেশে চরভদ্রাসনের গোপালপুর-মৈনট ফেরিঘাটের যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু সরকারি নির্দেশনা না মেনে প্রতিদিন জেলে নৌকায় করে যাত্রী পারাপার করছে এমন অভিযোগ ওঠে। এর সাথে চরঝাউকান্দা ইউনিয়নের গোপালপুর গ্রামের মুকুল সিকদারের ছেলে রফিক সিকদার (৪০) জড়িত থাকার কথা জানা যায়। প্রশাসন একাধিকবার অভিযান চালালেও প্রতিবারই কৌশলে পালিয়ে যায় সে। রফিককে ধরতে কৌশল বদল করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। কৃষকের ছদ্মবেশ ধারণ করে লুঙ্গি-গামছা ও মাথায় পরচুলা পরে শুক্রবার বিকেলে কাজী বাড়ী ঘাটে বাদাম খেতে কাজ করতে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। তার সহযোগীরাও ছদ্ববেশ ধারণ করে একই সাথে কাজ করতে থাকেন।

বিকেল ৪টার দিকে একটি জেলে নৌকায় যাত্রী নিয়ে গোপালপুর ঘাটে না থেমে কাজী বাড়ী ঘাটের কাছে গিয়ে যাত্রী নামায়। এ সময় রফিক নৌকা থেকে টাকা তুলতে গেলে ছদ্ববেশ ধারণ করা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতেনাতে তাকে ধরে ফেলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা