সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আতঙ্কের মধ্যেও তিন আসনে ভোট গ্রহণ

news-image

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই দেশের তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।ঢাকাটাইমস

অনুষ্ঠেয় তিনটি সংসদীয় আসনের উপ-নির্বাচনের মধ্যে কেবল ঢাকা-১০-এ ইভিএমে ভোটগ্রহণ করা করা হবে। বাকি দুই আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ চলছে। সমকাল

সমালোচনার পরও নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ বদল না করায় করোনা আতঙ্কে থাকা ভোটাররা আদৌ কেন্দ্রে আসবেন কিনা সেই প্রশ্ন রয়েছে। গত জানুয়ারি মাসে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো মাত্র ২৩ শতাংশ। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের জমজমাট প্রচার, রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ম্ফূর্ত অংশগ্রহণের পরও ভোটার উপস্থিতি ছিল হতাশাজনক। করোনার কারণে মানুষ যখন বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, এমন সময়ে ভোটার উপস্থিতি নগণ্য হবে বলেই ধারণা করা হচ্ছে। সমকাল

দেশজুড়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক যখন চরমে তখন ২১ মার্চে নির্ধারিত তারিখে তিনটি আসনে ভোটগ্রহণের ব্যাপারে অনড় থাকে নির্বাচন কমিশন। বিভিন্ন মহলের দাবি সত্ত্বেও ভোট পেছায়নি ইসি। ঢাকা-১০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে, আর ইভিএমে করোনাভাইরাসের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।ঢাকাটাইমস

তবে নির্বাচন কমিশন বলছে, ভোটাররা হাত ধুয়ে ভোট দেবেন এবং পরে ধুয়ে নেবেন। তারা করোনা ঝুঁকিকে তেমন পাত্তা দিচ্ছেন না। এমনকি ২৯ মার্চ চট্টগ্রাম সিটিসহ আরও দুটি আসনে উপনির্বাচনের কথা রয়েছে, সেগুলোও যথাসময়ে সম্পন্ন করার ব্যাপারে অনড় থাকে নির্বাচন কমিশন।ঢাকাটাইমস

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর গতকাল বলেছিলেন, ‘ঢাকা-১০ আসনসহ তিনটি সংসদীয় আসনের উপনির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে প্রত্যেকটি ভোটকেন্দ্রে নিরাপত্তা দিতে সেখানে হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সুরক্ষার ব্যবস্থা থাকবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ও ২২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ জন। এখানে ভোট কেন্দ্র ১১৭টি ও ভোটকক্ষ ৭৭৬টি। এই আসনে নির্বাচনে আইন-শৃংখলা রক্ষায় ২২ মার্চ পর্যন্ত ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ২৩ মার্চ পর্যন্ত ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসারসহ পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির প্রার্থী একই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর ছেলে মইনুল রাব্বী চৌধুরী ও জাসদ সমর্থিত প্রার্থী এস এম খাদেমুল ইসলাম।ঢাকাটাইমস

সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটার হচ্ছে চার লাখ আট হাজার ৭৪ জন। এখানে ভোট কেন্দ্র ১৩২টি ও ভোটকক্ষ ৭৮৬টি।ঢাকাটাইমস

বাগেরহাট-৪ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, এই আসনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-আওয়ামী লীগের মো. আমিরুল আলম মিলন ও জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী।ঢাকাটাইমস

মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটার দুই লাখ ৯৭ হাজার ৪৩৪ জন। এখানে ভোট কেন্দ্র ১৪৩টি ও ভোটকক্ষ ৬২৯টি।

২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে তাপস পদত্যাগ করায় তার আসন শূন্য হয়। গত ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করায় এই আসনটি শূন্য হয়।১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন মৃত্যুবরণ করায় এই আসনটি শূন্য হয়।

 

ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী