,

রোববার থেকে আরো ৭২ ঘণ্টা হরতাল

BNP M Logoডেস্ক রির্পোট : রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আরো ৭২ ঘণ্টা হরতাল দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংব‍াদ বিজ্ঞপ্তিতে এই হরতালের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার মাধ্যমে টানা সাত সপ্তাহ ধরে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সব কর্মদিবসে হরতাল দিলো ২০ দল।

তবে তাদের এবারের হরতালে বিদ্যমান আর সব দাবির পাশাপাশি বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ‘গ্রেফতার’ এর প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করা হয়েছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন অভিযোগ করে কড়া সমালোচনা করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের।

এছাড়া বিবৃতিতে চলমান সংকট নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বলা হয়, ২০০৯ সালে শেখ হাসিনা আলোচনা অব্যাহত রাখা ও সমঝোতা হলে নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের কথা বলেছিলেন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে