ফেঁসে যাচ্ছেন হ্যাপী: কারাদণ্ড হতে পারে ৭ বছরের!

happy1শোবিজ লাইভ : অলোচিত, সমালোচিত নবাগত নায়িকা নাজনীন আক্তার হ্যাপী ফেঁসে যাচ্ছেন। ৭ বছরের কারাদণ্ড হতে পারে তার। জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলাতেই ফেঁসে যেতে পারেন তিনি। এর জন্য আলাদা করে রুবেলের পক্ষ থেকে মানহানী মামলা করার প্রয়োজন নেই। এনিয়ে অনেকটা টেনশনে রয়েয়েছেন হ্যাপী। রুবেলের বিরুদ্ধে মামলা চালাবেন না বলে ঘোষণা দিলেও আইনী বাধ্যবাধকতা তার পিছু ছাড়ছে না।

কেননা নারী ও শিশু নির্যাতন আইনের ১৭ ধারায় বলা রেয়েছে কেউ মিথ্যা অভিযোগ দায়ের করলে তার শাস্তি হবে সাত বছরের সশ্রম কারাদণ্ড। এছাড়া অর্থদণ্ডও হতে পারে। তবে সেক্ষেত্রে এ আইনের ১৭ (২) ধারা অনুসারে মামলার আসামিকে আদালতে আবেদন করতে হবে।

হ্যাপীর আইনজীবী কুমার দেবুল দে বলেন, মামলাটি এখন তদন্তাধিন রয়েছে। কিন্তু হ্যাপী তথ্য-প্রমাণ দিয়ে সহযোগীতা না করলে তদন্ত কর্মকর্তা রুবেলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করবেন। আর আদালতও মামলাটি ডিস মিস করে দেবেন। কিন্তু আদালত স্ব-প্রণোদিত হয়ে হ্যাপীকে কোন শাস্তি দেবে না। তবে আইনের ১৭ (২) ধারা অনুযায়ী কেবল রুবেল আবেদন করলেই হ্যাপী শাস্তি পেতে পারেন।

হ্যাপী বলেন, আমি রুবেলকে ক্ষমা করে দিয়েছি। এ মামলা আর চালাবো না। হ্যাপী বলেন, যেহেতু এ মামলা তুলে নেয়া যায় না। তাই আমি মামলার কোন কাজে আর অংশ গ্রহণ করবো না। এতে করে মামলা আদালতের স্বাভাবিক প্রক্রিয়াতেই শেষ হয়ে যাবে।

এর আগে মামলা দায়েরের পর গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। পরে ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। তবে ৮ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালত রুবেলের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১১ জানুয়ারি জামিনে মুক্তি পান রুবেল।

এছাড়াও ক্রিকেটে বিশ্বকাপ ও জাতীয় দল থেকে পেসার রুবেল হোসেনকে বাদ দেওয়ার আরজি জানিয়ে গত ৫ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেছিলেন হ্যাপী। পরে অব্যশ্য শুনানি শেষে ওই রিটটি খারিজ করে দেন আদালত। এদিকে রুবেলের জামিন বাতিল চেয়ে হ্যাপীর দায়ের করা একটি আবেদন আগামী ৫ এপ্রিল হাইকোর্টে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

প্রসঙ্গত, বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রুবেল হোসেনের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন হ্যাপী। নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় ওই মামলাটি দায়ের করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার