,

নবীনগর বিদ্যাকুটেব সতবাড়ি আগুনে পুড়ে সর্বশান্ত বাছির মিয়ার পরিবার

news-image

সঞ্জয়শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিদ্যাকুট গ্রামের বাছির মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ঘরের আসবাবপত্র, নগদ টাকাসহ ছেলে মেয়েদের লেখা পড়ার বইপত্র ও বসতবাড়ি।

বৃহস্পতিবার সকাল ৮ টায় আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। স্থানীয়রা জানান মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। বাছির মিয়ার স্ত্রী তিন সন্তানসহ বাড়ির বাইওে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। প্রতিবেশী ও স্থানিয়দের আধাঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ইতিমধ্যে বাড়ির মূল্যবান আসবাবপত্রসহ আশে পাশের গাছপালা আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। বাছির মিয়া জানান, নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। গায়ে থাকা কাপড় বাদে তাদের আর কিছুই রইলনা।

তিন সন্তানের জনক দিনমজুর বাছির মিয়া ও জহুরা বেগম বিলাপ করেন, কোথায় পাবো মাথা গোঁজার ঠাঁই। বিদ্যা কুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ভিপি এনাম এসে ক্ষতিগ্রস্থ পরিবাররের খোঁজ নিয়ে আশ্বস্থ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় এমপি মহোদয় ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর