,

বাগেরহাট কারাগারে আটক ৬৩ ভারতীয় জেলেকে সমুদ্র পথে পুশব্যাক

news-image

রাকিবুল ইসলাম রাজ, বাগেরহাট : বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বাগেরহাট কারাগারে আটক ৬৩ ভারতীয় জেলেকে ৫টি ফিশিং ট্রলারসহ বুধবার দিবাগত রাত ২টায় জোয়ারের সময় সমুদ্রপথে পুশব্যাক করা হচ্ছে। বুধবার সকালে বাগেরহাট আদালতের বিচারক আটক এসব ভারতীয় জেলেদের মুক্তি দিলে তাদের বিকালে সমুদ্রপথে পুশব্যাকের জন্য মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত বছরের ২ অক্টোবর থেকে ৪ দফায় এসব ভারতীয় জেলেকে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে নৌবাহীনী ও কোস্টগার্ড সদস্যরা আটক করে। এই ৬৩ ভারতীয় জেলে মুক্তি পেলেও বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বাগেরহাট কারাগারে আরো ৮২ ভারতীয় জেলে আটক রয়েছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চেীধুরী জানান, ভারতীয় এই ৬৩ ভারতীয় জেলে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্গন করে সুন্দরবন উপকূলে মাছ শিকারের অফরাধে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা গত বছরের ২ অক্টোবর থেকে ৫টি ফিশিং ট্রলারসহ ৪ দফায় আটক করে মোংলা থানায় হস্তান্তর করে। পরে এসব ভারতীয় জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সমদ্র আইনে এ মামলা দায়ের করে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। ৬৩ ভারতীয় জেলেকে ৫টি ফিশিং ট্রলারসহ বুধবার দিবাগত রাত ২টায় জোয়ারের সময় সমুদ্রপথে পুশব্যাক হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর