ইফার নতুন ডিজি আনিস মাহমুদ
নিউজ ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শামীম মোহাম্মদ আফজালের ডিজি পদের মেয়াদ শেষ হওয়ার পর এই পদটিতে ধর্মমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হামিদ জমাদ্দার ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসলামিক ফাউন্ডেশন ধর্মমন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান।











