,

আড়াইবাড়ী দরবার শরীফের ৮২তম ইছালেছা ওয়াজ মাহফিল শুক্রবার

news-image

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) সংবাদদাতা : উপমহাদেশ খ্যাত আলেমেদ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল কাদেরী পীর সাহেব (র.) কুরআন-সুন্নাহর আলোকে এ সমাজে দ্বীন কায়েমের শপথ নিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তীত দানিন্তন কুমিল্লা জেলা বর্তমানে ব্রা‏হ্মণবাড়িয়া জেলার কসবা পৌর সদরের আড়াই বাড়ীতে দ্বীন প্রচার কেন্দ্র “আড়াই বাড়ী দরবার শরীফ” প্রতিষ্ঠা করেন। এখানে গড়ে তোলেন কামিল মাদরাসা, ইসলামিক পাঠাগার, যিক্র-আযকার ও তালিমি জলসা।

প্রতি বছরের ন্যায় শুক্রবার ৩১ জানুয়ারি শুক্রবার জুময়ার নামায আদায়ের মাধ্যমে মাহফিলের সভাপতি দরবার শরীফের গদ্দিনশীন পীর অধ্যক্ষ আল্লামা মো. গোলাম সারোয়ার সাঈদী মাহফিলের সুচনা করবেন। এ ঐতিহাসিক মাহফিলের যাবতীয় প্রস্তুতিই তোমধ্যে সম্পন্ন হয়েছে।

দেশ বিদেশের প্রখ্যাত ওলামায়েকিরাম এতে ওয়াজ নসিহত করবেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুছল্লিগণ দলে দলে প্যান্ডেলে এসে সমবেত হচ্ছেন।

এ উপলক্ষে এলাকাবাসী, জেলা-উপজেলা প্রশাসন আইনশৃংখলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী ধর্মপ্রাণ ব্যক্তিগণকে উপস্থিতির জন্য উদাত্তআহ্বান করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর