,

বিএনপি ছাড়লেন সিনহা

news-image

নিউজ ডেস্ক : সম্প্রতি নানা কারণ দেখিয়ে দল ছেড়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতা। সেই তালিকায় এবার যুক্ত হলেন দলটির কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। শুধু বিএনপি নয়, রাজনীতি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই শিল্পপতি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে গত ২২ জানুয়ারি বিএনপি মহাসচিব বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছিলেন সিনহা। তবে বিষয়টি প্রকাশ পায় গতকাল সোমবার।

অব্যাহতিপত্রে সিনহা উল্লেখ করেন, গত কয়েক বছরে আমার ব্যবসায়িক ব্যস্ততা বাড়ার পাশাপাশি শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে। তাই আমার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্ভব নয়। সে কারণেই আমি রাজনীতি থেকে সম্পূর্ণরূপে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মিজানুর রহমান সিনহা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্র ইউনিয়নের প্রার্থী হয়ে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে যোগ দেন বিএনপিতে। মুন্সীগঞ্জ-২ আসন থেকে দলের মনোনয়ন নিয়ে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন সিনহা। ২০০৮ সালের নবম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।

এদিকে মাস দুই আগে বিএনপি থেকে পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। এর পর দল ছাড়েন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান। যদিও দল থেকে তার পদত্যাগের কথা এখনো স্বীকার করা হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর