সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার মামলা-হামলা করে নির্বাচনী মাঠ ফাঁকা করতে চায় : ইশরাক

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, মামলা-হামলা করে সরকার নির্বাচনী মাঠ ফাঁকা করতে চায়। আমরা আহ্বান করব অতীতের মতো ভোটের মাঠ ফাঁকা না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন। আমরা শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সাংবাদিক নেতা শ্যামল দত্ত, শাহেদ চৌধুরী, সৈয়দ আবদাল আহমেদ, মাইনুল আলম, ইলিয়াস খান, কাদের গনি চৌধুরী, ওমর ফারুক, আবদুস শহীদ, নুরুদ্দিন আহমেদ, বিএনপি নেতা আবদুস সালাম, হাবিব উন নবী সোহেল, তৈমুর আলম খন্দকার, ফজলুল হক মিলন, ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।

ইশরাক বলেন, এতদিন আমি শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে এসেছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা হলে আমি কুশল বিনিময় করি। কিন্ত রোববার একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে যায়। আমি বাসায় যাওয়ার পথে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ন্যক্কারজনক হামলা চালায়। সাংবাদিকসহ অনেকে আহত হন। আমরা যে আশংকা করেছিলাম, হামলা-মামলা দিয়ে মাঠ ফাঁকা করে দেয়া হতে পারে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের ওপর হামলার পর আমাদের নেতাকর্মীদের নামেই মামলা দেয়া হয়েছে। ওয়ারী থানা পুলিশ ৫ জনকে গ্রেফতারও করেছে। হামলার বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।

তিনি বলেন, আমি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। সাংবাদিকদের মাধ্যমে আমি আহ্বান জানাতে চাই, আগামী দিনগুলোতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেই উদ্যোগ গ্রহণ করবে। নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেন। অতীতের মতো ঘটনা আর না ঘটে।

এ সময় তার নির্বাচনী কার্যক্রমসহ সার্বিক সহযোগিতার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি বয়সে তরুণ। এই ঢাকায় আমার বেড়ে উঠা। সুযোগ পেলে একটি বাসযোগ্য ঢাকা গড়তে চাই। নগরবাসীর জন্য আমার জীবন উৎসর্গ করতে চাই। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি।

সাইফুল আলম শুরুতেই জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে ইশরাককে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা মনে করি এই মতবিনিময়ের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাব যে অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনায় বিশ্বাসী, এটা যে সবায় একসঙ্গে চলার একটি আদর্শিক জায়গা সেটা আবার প্রমাণ হয়েছে। আমরা খুশি এ জন্য যে, আমাদের পূর্বসূরিরা যা করেছিলেন আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছি। এটা আমরা অক্ষুণ্ন রাখতে চাই। এটা ভবিষ্যতেও চলবে আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে সেই অঙ্গীকার করছি।

তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি দুই সিটির নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রায় ৫৫ লাখ ভোটার ভোট দেবেন। যারা শিক্ষিত এবং সচেতন তারাই এ ভোট দেবেন। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব- এই যে স্লোগান সেটা গণতন্ত্রের সঙ্গে যায়। সাংবাদিক সমাজ সব সময় গণতন্ত্রের সঙ্গে, প্রগতি ও অসাম্প্রদায়িকতার সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি দেশের ১৬ কোটি মানুষ মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশ ও দেশের পতাকা এবং স্বাধীনতায় বিশ্বাস করে। সবাই একসঙ্গে পথচলে আমরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই প্রেক্ষাপটে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ভোটাররা একটা বাসযোগ্য, যানজটযুক্ত, সবুজ, নিরাপদ ঢাকা চায়। যারা প্রার্থী আছেন তারা সবাই যোগ্য, তাদের রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্য রয়েছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আশা করি তারা সেই প্রত্যাশা পূরণ করবেন।

জাতীয় প্রেস ক্লাবের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতনিবিময় করেন ইশরাক। এরপর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন