,

লঞ্চে সন্তান প্রসব : দুই সুখবর পেলেন মা-বাবা

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোলা-ঢাকা নৌ রুটে চলাচলকারী অ্যাডভেঞ্চার-৫ নামে একটি যাত্রীবাহী লঞ্চে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাভিল নামে এক শিশু জন্মগ্রহণ করে। এ ঘটনায় শিশুটির মা-বাবাকে দুটি সুখবর দিয়েছে অ্যাডভেঞ্চার কর্তৃপক্ষ।

শিশুটির জন্মের পরপরই অ্যাডভেঞ্চার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এই শিশুর বাবা-মাসহ পুরো পরিবার ঢাকা-ভোলা রুটে যতদিন যাতায়াত করবেন ততদিন তাদেরকে কোনো ভাড়া দিতে হবে না। শুধু তাই নয়, তাদের জন্য ভিআইপি সিট ফ্রি দেওয়া হবে।

অ্যাডভেঞ্চার-৫ এর ভোলার ম্যানেজার মো. এনামুল হক সবুজ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নবজাতকের মামা মো. আক্তার হোসেন জানান, তার বোন আসমার স্বামীর বাড়ি বরগুনা জেলায়। তার দুলাভাই মো. মোশারফ হোসেন ঢাকার মিরপুরে রাজমিস্ত্রির কাজ করেন। স্ত্রী ও এক সন্তান নিয়ে সেখানেই থাকেন তিনি। কিছুদিন আগে আসমা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঢাকায় তাকে ডাক্তার দেখান স্বামী মোশারফ। পরীক্ষা করে আগামী ২ ফেব্রুয়ারি সন্তান প্রসবের সম্ভাব্য দিন ধার্য করেন ডাক্তার। কিন্তু ঢাকায় তার বোন আসমাকে দেখাশোনা করার কেউ নেই বলে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাচড়া গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রোববার অ্যাডভেঞ্চার-৫ এ করে রওনা হন আসমা।

আক্তার হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ভোলার ইলিশার দিকে যাত্রা শুরু করে অ্যাডভেঞ্চার-৫। পরে বিকেল ৪টার দিকে তার বোনের প্রসব ব্যথা শুরু হয়। এ সময় অ্যাডভেঞ্চার-৫ এ চলাচলকারী সাধারণ যাত্রীদের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির জন্ম হয়।

তিনি আরও জানান, অ্যাডভেঞ্চারের কর্মকর্তা ও যাত্রীদের অনেক সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এ কারণে অ্যাডভেঞ্চারের সবাইকে ধন্যবাদ জানান তিনি। সেইসঙ্গে অ্যাডভেঞ্চার-৫ কর্তৃপক্ষ যে ঘোষণা দিয়েছে তার জন্যও ধন্যবাদ জানান আক্তার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা