,

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার মড়ুরা গ্রামের আবু সাঈদ (৩০)। তিনি বাসের হেলপার ছিলেন। এ ছাড়া একই উপজেলার দৌলতপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে কমলা বেগম (৩৫) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের রিতা দেবনাথ (২৮)।

পুলিশ জানিয়েছে, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী বাসটি কামাইছড়া পাহাড়ি এলাকায় পৌঁছালে সড়কের একটি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে করে বাসটি পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। পরে রশিদপুর গ্যাস ফিল্ডের ক্রেন দিয়ে দুর্ঘটনা কবলিত বাস থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়।

কিছুক্ষণ পর শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। তিনি জানান, এ ঘটনায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর