,

চলতি বছরে হজ ৩০ জুলাই

news-image

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ ১৪৪১ অর্থাৎ চলতি বছরের ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি জানান, বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন। মক্কা রুটের হজযাত্রীদের ইমিগ্রেশন করা হবে ঢাকায়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। এর আগে বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।শেখ মো. আব্দুল্লাহ জানান, ১৪৪১ হিজরি/২০২০ হজ মৌসুমে হজযাত্রীরা যাতে সুষ্ঠু ও নিরাপদে হজ করতে পারেন, সেজন্য সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালের ৪ ডিসেম্বর রাজকীয় সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি ২০২০ স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, ২০২০ সালে মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর সংখ্যা নির্ধারিত হয়েছে। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার।

তিনি বলেন, সব হজযাত্রী, হজ গাইডসহ বিভিন্ন দলের সদস্যদের হজ প্রশিক্ষণের জন্য ৬৪টি জেলায় প্রশিক্ষণ শিবির স্থাপন করা হবে। এ সময় বিভিন্ন হয়রানি বন্ধ, হজযাত্রা নিরাপদ করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা