,

ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে রক্তাক্ত ইবি : সম্পাদসহ আহত ৩০

news-image

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রক্তক্ষয়ী এ সংঘর্ষ হয়।

সভাপতি-সম্পাদক ও বিদ্রোহী দুগ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল ও ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ রবিউল ইসলাম পলাশ ও সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের গ্রুপের সঙ্গে পদবঞ্চিতদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পলাশ ও রাকিব মঙ্গলবার নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে আসেন। এই খবরে বিদ্রোহীরাও ফটকে এসে অবস্থান নেন। পরে দুপক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত। পরে দীর্ঘক্ষণ লাঠি, হকিস্টিক নিয়ে হামলা পাল্টা হামলা চলে। এসময় তিনটি ককটেল বিষ্ফোরণের শব্দ শোনা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আনিছুর রহমান বলেন, যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা কাজ করে যাচ্ছি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর