নবীনগরে মেয়র এড. শিবশংকর দাশের নির্দেশনায় অটোরিক্সার ৩০০ অধিকহাইড্রোলিক হর্ণ জব্দ
সঞ্জয় শীল, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভায় অবশেষে অটোরিক্সা ও ইজিবাইক থেকে হাইড্রোলিক হর্ণ উঠিয়ে দিয়ে এনালগ বেল লাগানোর নির্দেশ দিয়েছেন নবীনগর পৌর মেয়র এড. শিবশংকর দাস। এতে জনমনে প্রশান্তির সৃষ্টি হয়েছে।

হাইড্রোলিক হর্ণ বন্ধের নির্দেশায় পৌর মেয়রকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসি।হাইড্রোলিক হর্ণের বিকট শব্দে অতিষ্ঠ নবীগরবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল এটি। সেই দাবি পূরণ করায় খুশি নবীনগর পৌরসভাবাসি।এরই ধারাবাহিকতায় আজ সোমবার মেয়র এড. শিবশংকর দাসের নির্দেশনায় পুলিশ প্রসাশনের সহযোগিতায় নবীনগর পৌরসভার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাঝিকাড়া, জমিদার বাড়ি মোড়, আদালত পাড়া মোড়সহ নবীনগর পৌরসভাধীন সকল অস্থায়ী অটো স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ৩০০ ( তিনশত) অধিক হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং নিদের্শনা দেয়া হয় দ্রুত সময়ের মধ্যে যেন হাইড্রোলিক হর্ণের বদলে এনালগ বেল লাগানো হয়।মো. শরীফ উদ্দিন নামে একজন ব্যবসায়ী জানান, হাইড্রোলিক হর্ণ উঠিয়ে দেয়ায় রাস্তায় এখন আগের মতো শব্দ দূষণ নেই। এই কাজটি করার জন্য সাধুবাদ জানাই মেয়র শিবশংকর দাসকে।

রুবেল মিয়া নামে একজন রিক্সাচালক জানান, হাইড্রোলিক হর্ণ উঠিয়ে দেয়াতে আমাদের জন্যও ভালো হয়েছে। সারাদিন গাড়ি চালাতে গিয়ে এর বিকট শব্দে আমরাও কানে কম শুনতাম। নবীনগর পৌরসভার কর্মকর্তারা জানান হাইড্রোলিক হর্ণ সম্পূর্ণ ভাবে উঠে না যাওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।











