,

আখেরি মোনাজাতে সাকিব-নাফীসরা অংশ নিলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে আরও অংশ নেন বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস, বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী ও রাকিবুল হাসান।

আজ রোববার দুপুর ১২টার দিকে শেষ হওয়া আখেরি মোনাজাতে স্বশরীরে উপস্থিত থেকে দোয়া করেছেন সাকিব-নাফীসরা। এই পর্বের মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা জমশেদ।

এর আগে গতকাল শনিবার রাতেই আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে যোগ দেন জাতীয় ক্রিকেটাররা। তাদেরও আগে ইজতেমায় যোগ দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তবে জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি ফিরে গেছেন আখেরি মোনাজাতের আগেই।

শনিবার রাতে ইজতেমা ময়দানে পৌঁছে বিদেশি তাবুতে অবস্থান করেছেন সাকিব আল হাসানসহ অন্যান্য ক্রিকেটাররা। বিশ্ব ইজতেমার নিজামউদ্দিন মারকাজের সূরা সদস্য গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেন।

নিজামউদ্দিন মারকাজের সা’দ অনুসারীদের আয়োজনে গত ১৭ জানুয়ারি (শুক্রবার) থেকে তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমেই শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা