,

বাসরের ফুল কিনতে গিয়ে বর ফিরলেন লাশ হয়ে

news-image

ঝিনাইদহ প্রতিনিধ : ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তন্ময় বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আগামীকাল শুক্রবার তন্ময়ের বিয়ের দিন ধার্য ছিল। তিনি বাসরঘর সাজানোর ফুল কিনতে গিয়েই এ দুর্ঘটনার শিকার হন।

তন্ময় সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে। তার মৃত্যুতে বর ও কনে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

তন্ময়ের আত্মীয় শিপন বলেন, ‘শুক্রবার জেলা সদরের হাট বাকুয়া গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের কথা ছিল তন্ময়ের। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। রাতে সে ঝিনাইদহ শহরে বাসরঘরের ফুল কিনতে যায়। হঠাৎ রাত ৮টার দিকে খবর এলো সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।’

ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মকর্তা রউফ মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তন্ময়। সে সময় হয়তো ট্রাক অথবা বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর