,

বীভৎসভাবে সৌদি প্রবাসীকে হত্যা

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে সৌদি প্রবাসীকে বীভৎসভাবে হত্যা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করেছে নিহতের স্বজনরা।

নিহত মাহমুদুল হক (৪৫) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকার গোলাম হোসেনের ছেলে ও সৌদি প্রবাসী। ৪ মাস আগে তিনি দেশে আসেন এবং এক সপ্তাহ পর আবারো সৌদি আরব ফেরার কথা ছিল তার। নিহতের ভাই ছৈয়দুল হক জানান, জিনেরঘোনা এলাকায় ক্রয়কৃত জমি দেখাশোনা করে বাড়ি ফেরার পথে এলাকার চিহ্নিত ভূমিদস্যু খুইল্যা মিয়া, সুলতান আহমদ, মোস্তফার নেতৃত্বে ১০-১৫ জন অস্ত্রধারী পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। হামলাকারিরা দা-কিরিচ দিয়ে কুপিয়ে মাহমুদুল হকের পুরো শরীর ছিন্ন-বিচ্ছিন্ন করে দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। ময়নাতদন্ত শেষে বুধবার আছরের নামাজের পর তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্র জানিয়েছে।

সূত্রমতে, মাহমুদুল হকের ক্রয়কৃত জমিটির মালিকের সঙ্গে হামলাকারি খুইল্যা মিয়াদের বিরোধ ছিল। মাঝখানে জমিটি মাহমুদুল হক ক্রয় করায় তার উপর ক্ষুব্ধ হন খুইল্যা মিয়া গং। তারা শুরুতে মাহমুদুলকে হুমকি দিয়ে দেখেছিলেন। কিন্তু হুমকিতে বিচলিত না হওয়ায় মধ্যযুগীয় বর্বরতায় তাকে হত্যা করা হয়েছে। ধারালো কিরিচের কোপে তার হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। ক্ষতবিক্ষত হয়েছে অন্য কোপানো অংশ।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর