,

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ২ নারী নিহত

news-image

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়া জুড়ী সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সুফানা আক্তার (৪৫) ও শিউলী আক্তার (৫৫) নামের দুই নারী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে জুড়ী সড়কের আছুরি ঘাট নামক স্থানে এই দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হন।

নিহত সুফানা আক্তার উপজেলার হাজিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী এবং শিউলী আক্তার সুফানার ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী। আহত কার চালক তাফায়েল আহমদ চৌধুরী সুফানা আক্তারের দেবর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ২ নারীকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তাদের সুরতহাল রিপোর্ট তৈরির পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা