সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

news-image

রাজশাহী প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সাতরশিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের শফিকুলের ছেলে সুমন (২০) ও এনামুল সরকারের টোলার বুদ্ধুর ছেলে সেলিম (২১)।

উল্লেখ্য নিহত সেলিমের বাবা বুদ্ধুও ২০০৮ সালে পদ্মার জলসীমায় অনুপ্রবেশকারী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজন বাংলাদেশি ও আরেকজন ভারতীয় নাগরিক। তারা রাজশাহীতে অজ্ঞাত কোনো ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জোহরপুর সাতরশিয়া সীমান্ত পথে কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনতে ভারতের দিকে যাচ্ছিলেন। তারা ভারতীয় সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে টিকলিচর নামক এলাকায় পৌঁছলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চাঁদনিচক বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি রাখাল নিহত হয়।

এদিকে রাতেই বিএসএফ সদস্যরা জিরো লাইনের কাছাকাছি এলাকায় মরদেহগুলো ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় স্বজনরা মরদেহগুলো উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে গভীর রাতে সবার অগোচরে মরদেহগুলো পদ্মার চর এলাকায় পুঁতে ফেলা হয়।

এলাকাবাসী আরও জানান, সীমান্তে বিএসএফের গুলিতে কেউ মারা গেলে আইনি ঝামেলা এড়াতে এভাবেই গোপনে মরদেহ পদ্মার চরে পুঁতে ফেলা হয়।

বুধবার রাতেও নিহত দুই যুবকের মরদেহ পদ্মার চরের কোনো অজ্ঞাত স্থানে পুঁতে ফেলা হয়েছে।

এদিকে সীমান্তে এই হতাহতের ঘটনা সম্পর্কে সীমান্ত এলাকার বাসিন্দা পাঁকা ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি আল আমিন জুয়েল বলেন, গুলির ঘটনা ঘটে সন্ধ্যার কিছুক্ষণ পরেই। দুই বাংলাদেশি যুবক নিহতের খবর জানাজানি হয়। তবে আইনি ঝামেলা এড়াতে নিহতদের আত্মীয় স্বজনরা গোপনে মরদেহগুলো উদ্ধার করে দাফন করে ফেলেছেন।

বিষয়টি জানতে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩, বিজিবি ব্যাটালিয়ানের কর্মকর্তাদের ফোন দেয়া হলেও তারা ফোন ধরেননি। ফলে বিজিবির কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা