,

সিইসি বললেন, ইভিএমে প্রিসাইডিং কর্মকর্তার ভোট দেওয়ার সুযোগ গুজব

news-image

নিজস্ব প্রতিবেদক : ইভিএমে ২৫ শতাংশ ভোট প্রিসাইডিং অফিসারের দেওয়ার সুযোগ থাকার বিষয়টি চাঁদে ছবি দেখার গুজবের মতো বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সিইসি এই মন্তব্য করেন।

প্রিসাইডিং কর্মকর্তাদের ইভিএমে ২৫ শতাংশ ভোট দেওয়ার সুযোগ আছে—এমন প্রচারণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘একবার চাঁদে ছবি দেখার গুজব ছড়ানো হয়েছিল, এটা হলো সেটার মতো। ইভিএম পরিচালনার যে বিধি, তার কোথাও ১ শতাংশ, ২ শতাংশ, ৪ শতাংশ কিংবা ২৫ শতাংশের কথা উল্লেখ নেই। এসব কথার কোনো ভিত্তিই নেই। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা বিধিটা দেখেন, সেখানে এ রকম কিছু লেখাই নেই। অনেক অভিযোগ আসে, যেগুলোর কোনো ভিত্তি নেই, তারপরও অভিযোগ আমাদের শুনতে হয়।’

ইভিএমের মাধ্যমে নির্বাচনের আয়োজন করায় ব্যালট বাক্স ছিনতাই-কারচুপির কোনো সুযোগ নেই উল্লেখ করে সিইসি বলেন, ‘নির্বাচন যাতে সুষ্ঠু হয়, কারচুপি যাতে না হয়, ব্যালট ছিনতাই না হয় এবং যাঁরা নির্বাচন পরিচালনা করবেন, তাঁদের পরিশ্রম যাতে লাঘব হয়, সেই চিন্তা করেই আমরা ইভিএম করেছি।’

সভায় উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা কমানোর বিষয়ে আলোচনা হয় বলে জানান সিইসি। তিনি বলেন, ‘আমরা সম্মত হয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যৌক্তিকভাবে রাখা হবে, অতিরিক্ত রাখা হবে না। আগের চেয়ে কমানো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকগুলো স্তর থাকে। কিছু থাকে কেন্দ্রে। কিছু থাকে স্ট্রাইকিং ফোর্স। কিছু থাকে মোবাইল ফোর্স। র‍্যাব থাকে, বিজিবি থাকে, আনসার থাকে, পুলিশ থাকে। বিজিবি থেকে বলা হয়েছে, যত রিকুইজিশন দেওয়া হয়েছে, অত সংখ্যকের দরকার নেই, কমানো হবে। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, যৌক্তিকভাবে কমানো হবে। সংখ্যার দিক থেকে এখনো সিদ্ধান্ত আসেনি। তবে তারা এখানে বসে নির্ধারণ করবেন, কমানো কীভাবে যায়। অবশ্যই কমানো হবে।’

জাসদ নেতা সাংসদ মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনে ১৩ জানুয়ারি নির্বাচন হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর