রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর শিল্পকলা একাডেমীর ৫ দিনব্যাপী সংস্কৃতি উৎসবের সমাপ্ত

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ইচ্ছাময়ী পাইল্ট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী সংস্কৃতি উৎসব গতকাল (০৭/০১/২০২০) সমাপ্ত হয়েছে। সাংস্কৃতির লিলাভূমিখ্যাত নবীনগরে হারিয়ে যাওয়া নাট্যচর্চা ও গানকে তৃনমূল পর্যায় থেকে তোলে আনার লক্ষ্য নিয়ে এ উৎসব। ৫ দিনব্যাপী এ উৎসেব গত ৩ জানুয়ারী উদ্বোধনী দিনে সেরা কন্ঠের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল এমপি। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, অফিসার ইনজর্চাজ রনোজিত রায়, আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.নাছির উদ্দিন। ৭ জানুয়ারীর শেষ দিনে হুমায়ুন আহমেদ রচিত ‘১৯৭১’ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি ছিলেন ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম, আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন,যুবলীগ সভাপতি সামস্ আলম । ৫ দিনব্যাপী এই সংস্কৃতি উৎসবের প্রতিদিনের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিদেরকে শিল্পকলা একাডেমী নবীনগর শাখার পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথিগন ও বক্তারা, দীর্ঘদিন ধরে স্থীমিত হয়ে যাওয়া সংস্কৃতি চর্চার ক্ষেত্রকে তোলে আনার চেষ্ঠার জন্য একাডেমীকে ধন্যবাদ জানিয়ে শিল্পকলা একাডেমী নবীনগর উপজেলা শাখাকে আরো শক্তিশালী করার মধ্য দিয়ে সাহিত্য সংস্কৃতির এই লীলাভূমি নবীনগরের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সংস্কৃতি প্রেমিকদের এগিয়ে আসার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী