সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খারাপ আচরণ প্রধান শিক্ষকের, সেই লিতুন জিরা ভর্তি হয়নি

news-image

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : বস্তাভর্তি ধান নিয়ে নাড়া-চাড়া করতে পারলে, মেয়েকে নিয়ে উপরে উঠতে পারবে না কেন? আর এমন পঙ্গু মানুষকে নিয়ে কীভাবে স্কুলে আনা-নেয়া করবেন?

সমাপনীতে জিপিএ-৫ পেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার দিন হাত-পা ছাড়াই জন্ম নেয়া লিতুন জিরার সামনেই তার মায়ের সঙ্গে এমন আচরণ করেন যশোরের মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী।

প্রধান শিক্ষকের আচরণে কষ্ট পেয়ে ভর্তিযুদ্ধে মেধা তালিকায় স্থান করেও ভর্তি হয়নি লিতুন জিরা। আর ভর্তি না হওয়ায় এ সব তথ্য প্রকাশ্যে আসে।

অথচ শিক্ষানীতি ২০১০-এ বলা হয়েছে, ‘প্রতিবন্ধকতার কারণে কোনো শিশুকে শিক্ষা কার্যক্রমের বাইরে রাখা যাবে না।’

শিক্ষানীতি ২০১৩-এর প্রারম্ভিব সজ্ঞা ২(ঢ)-তে ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর সম-সুযোগভিত্তিক শিক্ষা অধিকার ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে।’

অথচ এর কোনোটিই মানেননি প্রধান শিক্ষক হায়দার আলী।

যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মুখে ভর দিয়ে লিখে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী অদম্য মেধাবী লিতুন জিরা মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখে। সে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে।

লিতুন জিরার মা জাহানারা বেগম বাকরুদ্ধ কণ্ঠে জানান, গত ২৩ ডিসেম্বর মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের দ্বিতল ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেয়েকে নিয়ে ওপরে উঠতে কষ্ট হবে বিধায় প্রধান শিক্ষক হায়দার আলী স্যারকে নিচ তলার একটি কক্ষে লিতুন জিরার পরীক্ষা নেয়ার অনুরোধ করেন।

এতেই প্রধান শিক্ষক তেলে-বেগুনে জ্বলে উঠেন। একপর্যায় লিতুন জিরা ও তার বাবার সামনে তাকে প্রধান শিক্ষক বলেন, ‘বস্তাভর্তি ধান নিয়ে নাড়া-চাড়া করতে পারলে মেয়েকে (লিতুন জিরা) নিয়ে উপরে উঠতে সমস্যা কোথায়? পঙ্গু মানুষকে কীভাবে স্কুলে আনা-নেয়া করবেন। আপনার পঙ্গু মেয়ের জন্য তো আলাদা ব্যবস্থা করতে পারব না। অন্যখানে ভর্তি করান।’

প্রধান শিক্ষকের এমন আচরণে অঝোরে কাঁদেন লিতুন জিরা ও তার বাবা-মা। হতবাক হয়ে যান তারা।

প্রধান শিক্ষকের আচরণে কষ্ট পেয়ে ভর্তির সুযোগ পেয়েও কোনোভাবেই মেয়ে এখানে ভর্তি হতে রাজি হয়নি বলে জানান তিনি। অথচ মেয়েকে সরকারি স্কুলে পড়ার জন্য পাশেই বাসা খুঁজছিলেন তারা।

মেধাবি শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের মেধা যাচাইয়ের ইচ্ছা ছিল লিতুন জিরার।

লিতুন জিরা জানায়, প্রধান শিক্ষক স্যার যদি এমন আচরণ করেন। তাহলে শারীরিক অসুবিধা দেখে তার সহপাঠীরা কিভাবে দেখবে।

তার ধারণা ছিল প্রধান শিক্ষক হবেন সহানুভূতিশীল। কিন্তু স্যারের কাছ থেকে উল্টো আচরণে সে ভর্তির ইচ্ছা বাদ দেয়।

লিতুন জিরা বাবা হাবিবুর রহমান জানান, শুধু প্রধান শিক্ষকের খারাপ আচারণে লিতুন জিরাকে ভর্তি করতে কোনোভাবেই রাজি করাতে পারেনি।

প্রধান শিক্ষক হায়দার আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কেন ভর্তি হল না বুঝতে পারছি না।

জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মুনা আফ্রিন জানান, প্রধান শিক্ষকের এমন খারাপ আচরণের কথা লিতুন জিরার বাবা-মা তাকেও জানিয়েছেন। প্রধান শিক্ষকের এমন আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না।যুগান্তর

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি