শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির সঙ্গে ১৫ মিনিট গোলাগুলি, দুই রোহিঙ্গা নিহত

news-image

কক্সবাজারে বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা রোহিঙ্গা বলে জানিয়েছে বিজিবি। এ সময় ২০ হাজার ইয়াবা ও একনলা একটি বন্দুকসহ দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়িরবিল এলাকায় বিজিবি ও ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে এ ‘গোলাগুলির’ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।নিহতরা হলেন মিয়ানমারের উনচিপ্রাং এলাকা থেকে উখিয়া রোহিঙ্গা শিবিরের ২২নং ব্লকে আশ্রয় নেয়া মৃত সুলতান আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৮) ও মো. আবু সৈয়দের ছেলে মো. হেলাল উদ্দিন (২০)।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়িরবিল এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার চালান আসছে- এমন সংবাদে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি।ভোররাত ৪টার দিকে ৫-৬ জনের একটি দল মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির উপস্থিতি দেখে টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা।

আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবি। তখন দুপক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট গুলি বিনিময় হয়। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা গুলি করতে করতে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লে. কর্নেল আলী হায়দার আজাদ আরও বলেন, এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়। নিহত একজনের পকেট থেকে উদ্ধারকৃত ইউএনএইচসিআর প্রদত্ত আইডি কার্ড দেখে ইসমাইল এবং রোহিঙ্গা বলে জানা যায়। খবর পেয়ে মৃতের স্বজনরা হাসপাতালে এসে অপরজনের পরিচয় শনাক্ত করেছেন। তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা