,

লাগাতার অনশনে ৪ পাটকল শ্রমিক অসুস্থ

news-image

রাজশাহী প্রতিনিধি : ১১ দফা দাবিতে লাগাতার আমরণ অনশনে রাজশাহীর চার পাটকল শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

টানা পঞ্চম দিন বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি চলাকালে ওই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।

এর আগে গত রোববার দুপুর থেকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় রাষ্ট্রায়ত্ত এই পাটকলের প্রধান ফটকের সামনে শ্রমিকরা কর্মসূচি শুরু করেন।

অসুস্থ শ্রমিকরা হলেন- মুক্তিযোদ্ধা নওশাদ আলী, এমরান আলী, নজরুল ইসলাম ও মো. ইসলাম। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।

১১ দফা দাবি আদায়ে শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। রাতেও তারা থাকছেন পাটকলের সামনে। তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। তার পরও শ্রমিকদের দাবি পূরণের কোনো লক্ষণ নেই।

দাবি আদায়ে গত ১০ ডিসেম্বর দুপুর থেকে প্রথম দফায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। এর পর ১৪ ডিসেম্বর থেকে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু দাবি বাস্তবায়ন না করায় শ্রমিকরা আবার আন্দোলনে নেমেছেন।

রাজশাহী পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, তীব্র শীত উপেক্ষা করেই তারা কর্মসূচি পালন করছেন। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তার পরও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর