সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির বায়েজিত ৬ মাসে কোরআনের হাফেজ, দেড় বছরে জোবায়ের-ফারুক

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় ছয় মাসে পুরো কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে বায়েজিত নামে এক শিশু। এছাড়া আরও দুই শিশু দেড় বছরে কোরআনের হাফেজ হয়েছেন।

কোরআনের ওই তিন হাফজ হলো- রাজাপুর উপজেলার আলগী গ্রামের মো. বায়েজিত, একই উপজেলার মনোহরপুর গ্রামের জোবায়ের মোত্তাকিন এবং ঝালকাঠি সদর উপজেলার রাজপাশা গ্রামের ওমর ফারুক। এদের প্রত্যেকের বয়স ১০ বছর।

এর মধ্যে বায়েজিত ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার দারুল উলুম কওমিয়া মাদ্রাসার ছাত্র। বায়েজিত মাত্র ছয় মাসে পুরো কোরআন মুখস্ত করে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। কোরআন মুখস্ত করার আগে সে মাত্র দেড় বছর সময় নিয়ে কোরআন দেখে দেখে, সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াত করা শেখে।

এদিকে ১০ বছর বয়সী এ হাফেজ কোরআনের শিক্ষক কারি মো. বেলায়েত হোসেন।

তিনি বলেন, বায়েজিত নাজেরা পড়া শেষ করে শুরুর দিকে ২ পৃষ্ঠা করে কোরআন মুখস্ত করতে থাকে। পরে সে ৭/৮ পৃষ্ঠা করে মুখস্ত করা শুরু করে। এভাবে সে পুরো কোরআন মুখস্ত করে ফেলে। এখন সে সকালে আধা পারা (১০ পৃষ্ঠা), বিকালে আধা পারা করে মোট এক পারা কোরআন পাঠ করে শোনায়।

বায়েজিতের বাবা মো. সাইদুল ইসলাম একজন চাকরিজীবী। তিনি ঝালকাঠি পৌরসভার সহকারী কর নির্ধারক এবং মা গৃহিণী শিরীন সুলতানা।

এছাড়া দেড় বছরে কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন একই উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নুরুল ইসলামিয়া দ্বিনিয়া হাফেজি মাদ্রাসা থেকে মো. জোবায়ের খান মুত্তাকিন। সে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের কৃষক জামাল উদ্দিন খানের ছেলে। তার মা গৃহিণী মরিয়ম বেগম।

অপরজন মো. ওমর ফারুক হাওলাদার রাজাপুরের মনোহরপুর গ্রামের বেসরকারি চাকরিজীবী মো. শফিকুল ইসলামের ছেলে। তার মা গৃহিণী মাহমুদা বেগম।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ জানান, জোবায়ের খান মুত্তাকিন ২০১৮ সালের জুলাই মাসে ভর্তি হয়ে নাজেরা থেকে ছবক (পাঠগ্রহণ) শুরু করে চলতি বছরের ২৫ নভেম্বর শুনানি করে হাফেজ হয়েছে।

মো. ওমর ফারুক হাওলাদার ২০১৮ সালের মে মাসে ভর্তি হয়ে নাজেরা থেকে ছবক (পাঠগ্রহণ) শুরু করে চলতি বছরের ২৫ নভেম্বর শুনানি করে হাফেজ হয়েছে। তাদের জন্য মাদ্রাসা থেকে দোয়া করা হয়েছে।

ঝালকাঠি কুতুবনগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান বলেন, যারা কোরআন মুখস্ত করেন, তাদের কোরআনের হাফেজ বা হাফেজে কোরআন বলা হয়। কোরআন শুধু সর্বাধিক পঠিতই নয়, বরং মুখস্তকরণের দিক থেকেও কোরআন রয়েছে শীর্ষে।

কোরআন যত মানুষ মুখস্ত করেছে, পৃথিবীর আর কোনো গ্রন্থ কেউ হুবহু মুখস্ত করেনি। পৃথিবীতে প্রায় ১ কোটি হাফেজে কোরআন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে