,

নবীনগর পৌরসভায় সাবেক প্রথম নির্বাচিত মেয়রের নাম বাদ দিয়ে তালিকা বোর্ড

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর পৌরসভায় মেয়রের অফিসের মেয়র তালিকা ও কার্যকাল বোর্ডে পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ ১৫ বছর পর প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ মাইনু উদ্দিন মাইনুর নাম বাদ দিয়ে নতুন তালিকা বোর্ড লাগানো হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নবীনগরের রাজনৈতিক বোদ্ধা ও সুধীজনরা। তালিকা বোর্ডে নাম না থাকায় নিন্দা ও সমালোচনার ঝড় বইছে নবীনগরে। নবীনগর পৌরসভা অফিসে গিয়ে দেখা গেছে মেয়রের অফিস কক্ষে মেয়রদের তালিকা ও কার্যকাল বোর্ডে কেবল বর্তমান মেয়রের নাম রয়েছে। তুমুল জনপ্রিয়তা ও বিপুল ভোটে বিজয়ী সাবেক মেয়রের নাম না থাকা প্রসঙ্গে বর্তমান মেয়র এড. শিবশংকর দাসের সাথে যোগাযোগ করা হলে তাকে অফিস কক্ষে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

নবীনগর পৌরসভা অফিসের কর্মচারিদের কাছে সাবেক মেয়রের নাম তালিকায় না থাকা প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারি জানান, বর্তমান মেয়র এড. শিবশংকর দাস স্যার দায়িত্ব গ্রহণ করার পর নতুন করে তালিকা বোর্ড নির্মাণ করা হয় ও সাবেক প্রশাসক ও মেয়রদের জন্য আলাদা তালিকা ও কার্যকালের বোর্ড তৈরি করাসহ অফিস কক্ষের রঙ করানো ও ভাঙ্গাচোরা মেরামত করা হয়।

সাবেক প্রশাসক ও মেয়রদের তালিকা বোর্ডটি তৈরিতে বিলম্ব হওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে। শীঘ্রই সাবেক প্রশাসক ও মেয়রদের তালিকা বোর্ডটি অফিসে লাগানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর