,

তল্লাশির অপেক্ষায় খালেদার বাড়ি

kh_66219ডেস্ক রির্পোট : তল্লাশির অপেক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে কাউন্ট-ডাউন শুরু হয়ে গেছে। যে কোন সময় পুলিশ বাড়িতে হানা দিতে পারে বলে মনে করছেন তারা। করে দিয়েছেন।

গত রবিবার আদালত গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির অনুমতি দেয়। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা আর গুঞ্জন। নানা জল্পনা-কল্পনা ডালপালা মেলতে শুরু করেছে। আজ রাতেই পুলিশ গিয়ে হাজির হবে- এমন আলোচনা দিনভর ঘুরছে চায়ের টেবিলে।

এ নিয়ে কার্যালয়ের ভেতরে যারা আছেন তারাও যেমন উদ্বিগ্ন, কার্যালয়ের বাইরে যারা আছেন তারা সমানভাবে উদ্বিগ্ন। ঘুরে ফিরে কয়েকটি প্রশ্ন সামনে আসছে- কখন হবে তল্লাশি? আসলেই কি তল্লাশি হবে?

তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, প্রায় দুই মাস ধরে ওই কার্যালয়ে অবস্থান করছি। ইটের গাড়ি, বালুর গাড়ি, রঙিন পানি, স্প্রে কত কিছুই দেখলাম। অধিকাংশ নেতাকর্মী জেলে। এগুলো এখন 'গা সওয়া' হয়ে গেছে খালেদা জিয়ার। তার সঙ্গে থাকা নেতা ও কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে উৎকণ্ঠা তুলনামূলক কম। কারণ গত ২৫ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে খালেদা জিয়াসহ কার্যালয়ে অবস্থানরত নেতা ও কর্মকর্তারা এক ধরনের মানসিক প্রস্তুতি নিয়েই ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর