,

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি’র সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক-সিএনজি’র সংঘর্ষে একই পরিবারের চার জনসহ ৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা পার-হাউজ যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি চালক রাজশাহীর বাঘা উপজেলার সরেরঘাট এলাকার দবির মোল্লার ছেলে জালাল উদ্দিন (৩২), একই এলাকার মেজবা উদ্দিন (৩০), তার মা মাহামুদা খাতুন (৫৬), তার স্ত্রী রুনা বেগম (২৬) ও ছেলে রুজবী (৭)।

ভেড়ামারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, মেজবা উদ্দিন তার পরিবার নিয়ে শশুরবাড়ি ঝিনাইদহ থেকে সিএনজি যোগে রাজশাহী ফিরছিলেন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়মারা পার-হাউজ যাত্রী ছাউনির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক জালাল উদ্দিন ও রুনা বেগম মারা যায়।

এসময় রুনা বেগমের স্বামী মেজবা, ছেলে রুজবী ও মা মাহামুদা খাতুন গুরুতর আহত হয়। পরে আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুজবীকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে নেওয়ার পরপরই ইমার্জেন্সিতে কর্মরত চিকিৎসক মেজবা উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মাহামুদা খাতুনের মৃত্যু হয়।

নিহত ৫ জনের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর