বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি উল্টে এক সেনা নিহত

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খুর্ণিয়া এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ২০ সেনা সদস্য আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খুর্ণিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব।

তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ডুমুরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল শেখ হাসিনা সেনানিবাস থেকে সেনা সদস্যরা সাতক্ষীরার পাটকেলঘাটায় শীতকালীন মহড়া দিতে যাচ্ছিল। সেনাবাহিনীর গাড়িবহর ডুমুরিয়ার খুর্ণিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে রেলক্রসিংয়ের খুঁটি ভেঙে মৎস্য ঘেরের পানিতে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেয় ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস। তারা আহত সেনা সদস্যদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রথম দিন নকল ও প্রশ্নফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

সরকার গত দুই মাসে ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে : অর্থমন্ত্রী

চিফ হুইপকে নিয়ে পোস্ট দেওয়া হাসান নাসিমের জামিন

পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী

জকসুর উদ্যোগে শুরু হয়েছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জাবিসহ সাভার-আশুলিয়াতে

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

কী হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে?

ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন: সিটি কলেজে হামলা ও সন্ত্রাসের অভিযোগ

প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা নিশ্চিত করলেন