সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেইদ’ মাছ বিক্রি করে ২৪ ঘণ্টায় লাখপতি!

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনে নদীতে মাছ ধরতে গিয়ে ভাগ্য খুলেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মঞ্জু গাজীর। তার জালে আটকা পড়েছে ১২১টি ‘মেইদ’ মাছ। মঞ্জু সেই মাছ বিক্রি করে একদিনেই পেয়েছেন প্রায় ছয় লাখ টাকা।

রোববার বিকালে তার দুটি জালের একটিতে ধরা পড়ে এই মাছ। স্থানীয়ভাবে পরিচিত ‘মেইদ’ মাছ সুন্দরবনের নদীতে সবচেয়ে মূল্যবান প্রজাতির মাছের একটি।

খানিকটা কাইন মাছের আকৃতির এই মাছ অত্যন্ত সুস্বাদু। সচরাচর জালে এ মাছ ধরা পড়ে না। বড়শি দিয়েই ধরতে হয় এ মাছ।

মঞ্জু গাজী জানান, বন বিভাগের অনুমতি নিয়ে দিন দুয়েক আগে বনের মালঞ্চ নদীতে সাদা জাতের মাছ ধরার লক্ষ্যে দুটি জাল ফেলেন। রোববার বিকালে তার একটি জাল পানিতে নিখোঁজ হয়ে যায়। আর একটি তুলে তিনি দেখতে পান তার মধ্যে আটকা পড়েছে ‘মেইদ’ মাছ।

অপেক্ষা না করেই তিনি দ্রুত চলে আসেন উপকূলে। শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে পাইকারি ক্রেতাদের কাছে তিনি ১২১টি ‘মেইদ’ মাছ বিক্রি করে হাতে পান পাঁচ লাখ ৭০ হাজার টাকা।

তিনি বলেন, এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়া।

মঞ্জু গাজী জানান, মেইদ মাছ দলবদ্ধ হয়ে চলাফেরা করে। তার ধারণা, একটি বড় দল তার অন্য জালে আটকে গিয়ে গায়ের জোরে ভাসিয়ে নিয়ে গেছে। দ্বিতীয় জালটিতে আটকা পড়া ১২১টি মাছ তার ভাগ্য খুলে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি