,

নবীনগরে সর্ব্ব ধর্ম্ম মিশনের শতবর্ষ পূর্তি পালিত হয়েছে

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ভোলাচং গ্রামে সর্ব্ব ধর্ম মিশনের শতবর্ষী পূর্তি পালিত হয়েছে। আজ শনিবার (২২/১২/১৯) ভোলাচংস্থ সর্ব্ব ধর্ম মিশনের শত বর্ষ পূর্তিতে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত পশ্চিমবঙ্গ সর্ব্ব ধর্ম মিশনের গুরু শ্রী সুধা রঞ্জন পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের প্রাক্তন ইউএনও ও বর্তমান উপ-সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মোহাম্মদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, অফিসার ইনচার্জ রনোজিত রায়, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য।

এ সময় সর্ব্ব ধর্ম বিষয়ক আলোচনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিবৃন্দ সর্ব্ব ধর্ম্ম মিশনের বক্তৃতায় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এছাড়া শতবর্ষী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ থেকে আগত বাউল সুনীল কর্মকার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত এ.আর. জসীম সারারাত ব্যাপী ধর্মীয় সংগীত পরিবেশন করবেন। আরো উপস্থিত ছিলেন প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর