,

দত্তক নেয়া শিশুকে বিক্রির সময় পুলিশ হাজির

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দত্তেশ্বর গ্রামে ৫০ হাজার টাকায় বিক্রির চেষ্টাকালে দুইমাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৪টার দিকে দত্তেশ্বর গ্রামের বকুলী বেগম নামের এক নারীর কাছ থেকে ওই ছেলে শিশুটি উদ্ধার করা হয়। বকুলী ওই গ্রামের শহিদুল ইসলাম খানের স্ত্রী।

উজিরপুর থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, দত্তেশ্বর গ্রামে ৫০ হাজার টাকায় একটি শিশু বিক্রি করা হবে এমন তথ্যের ভিত্তিতে বকুলী বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২ মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়। পরে বকুলী বেগমের কাছ থেকে ওই শিশুটিকে নিয়ে ইউপি সদস্য নুরুল হক সরদারের কাছে দেয়া হয়।

শিশুটির পরিচয় জানতে বকুলী বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বকুলী বেগম পুলিশকে জানান, প্রায় একমাস ধরে তিনি শিশুটিকে লালনপালন করছেন। তার আত্মীয় ফারুক হোসেন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল থেকে শিশুটিকে এনে তাকে লালন-পালন করতে দিয়েছেন।

বকুলী বেগম আরও জানান, ঝালকাঠীর নলছিটি উপজেলার মগড় গ্রামের বাসিন্দা জামাল খানের কাছ থেকে শিশুটিকে দত্তক এনেছিলেন ফারুক হোসেন।

ওসি জিয়াউল আহসান জানান, শিশুটি বকুলী বেগমের বাড়িতে আনার পর অনেক লোক এসেছে দত্তক নেয়ার জন্য। এক পরিবারের কাছে ৫০ হাজার টাকায় বিক্রিরও কথাবার্তা চলছিল। তার আগেই শিশুটিকে হেফাজতে নেয় পুলিশ। শিশুটির প্রকৃত বাবা-মায়ের খোঁজ করা হচ্ছে। সন্ধান পেলে তাদের কাছে হস্তান্তর করা হবে। অনথ্যায় আইনগত প্রক্রিয়ায় শিশুটির যাবতীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা