সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাপমাত্রা আরও কমতে পারে

news-image

অনলাইন ডেস্ক : ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সারা দেশ। সেইসঙ্গে শীত জেঁকে বসেছে চুয়াডাঙ্গা, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়। আজ শুক্রবারের মধ্যে শৈত্যপ্রবাহ ও কুয়াশা বেড়ে দেশের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও মধ্যাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতেও। জনবহুল শহর ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা কুড়িগ্রাম, লালমনিরহাট আর ঠাকুরগাঁওয়ে।

দুই দিন ধরে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় ঘন কুয়াশার কারণে সারা দিনেও সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। তবে কোথাও কোথাও অনেক বেলা করে দেখা মিলছে সূর্যের।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ শুক্রবারের মধ্যে শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপট দেশের আরও কয়েকটি জেলায় ছড়িয়ে পড়তে পারে। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে শীতের দাপট আরও বাড়তে পারে। শৈত্যপ্রবাহের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ও নদীতীরবর্তী এলাকায় ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। এতে দেশের সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। মাঠে থাকা বোরো ধানের বীজতলা, আলু ও সরিষার চারা কুয়াশার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে, তীব্র শীতে কষ্ট পাচ্ছে নিম্ন আয়ের মানুষ, আবার মাঠের ফসলের জন্য বিপদ ডেকে এনেছে ঘন কুয়াশা। শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে